শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রথমবারের মতো দেশীয় ফল উৎসব

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশীয় ফল উৎসব। ১৯ জুন বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, “আমদানি করা ফলের চাইতে দেশীয় ফলের পুষ্টিগুণ অনেক বেশি। কিন্তু শহরের বর্তমান প্রজন্ম দেশের বহু ফলের সঙ্গে পরিচিত নয়। তাদের দেশি ফল খাওয়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সেইসঙ্গে সবাইকে যতটা সম্ভব ফলজ গাছ লাগাতে হবে, যাতে একদিকে চাহিদা পূরণ হয়, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ওসমান গনি মনসুর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য মিয়া মোহাম্মদ আরিফ।

আলোচনায় আরও অংশ নেন এনটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...