Monday, 9 November, 2026

রেললাইনে বসে গল্প, কানে হেডফোন—আকস্মিক ট্রেন এসে প্রাণ নিল তিন তরুণের

মীরসরাইয়ে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন আরশীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনাপাহাড় এলাকার দিদারুল আলমের ছেলে আরাফাত (১৮), আবু তাহেরের ছেলে আনিসুর রহমান (১৮) ও জিয়াউর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন ( ১৮)।

রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুজন নিরাপদে সরে যেতে পারলেও তিনজন মেঘনা ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এরপরও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিনকি আস্তানা স্টেশনের গোলাম সারওয়ার জানান, রাত সাড়ে আটটার দিকে রেললাইনের বসে থাকা ৩ যুবক (মেঘনা) ট্রেনের ধাক্কায় পড়ে যায়। পরে শুনেছি তারা মারা গেছে। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা–নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি। তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। তারা কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছার পূর্বে নিহতদের মৃতদেহ স্বজনরা নিয়ে যায়। আমিও জেনেছি তারা অমনোযোগী হয়ে রেললাইনে বসে হেডফোনে গান শুনছিল। আর তাই এই মর্মান্তিক দুর্ঘটনা।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...