Monday, 9 November, 2026

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে চাদগাঁও থানা ঘেরাও

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রামের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতাকর্মী।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি। তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন।

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুরকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, বিক্ষোভকারীদের দাবি আটক ব্যক্তি কোনো ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদিকে খবর দিয়েছি। বাদির সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...