শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাবের অভিযানে রাউজানে দুই সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার র‍্যাব-০৭। শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।

আজ রবিবার সকালে র‍্যাব ০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান কাজীপাড়া সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ নাইম উদ্দিন (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী রাইফেল দুইটি ম্যাগাজিন এবং ছয়টি তাজা কার্তুজ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে ডাকাতি,ছিনতাই এবং চাদাঁবাজির করে আসছিল তারা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র রাউজান থানায় হস্তান্তর করা হয়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...