শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১২

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। রবিবার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃতরা হলেন- পটিয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, ন্যাশনাল হাসপাতালে ১ জন, মেট্রোপিলটন হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি।করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...