চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম ২১ জুন (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে আসেন। এ সময় ক্লাব মিলনায়তনে এক সংক্ষিপ্ত বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি জেলা প্রশাসককে ক্লাবের সার্বিক পরিস্থিতি এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী কমিটি রুটিন কার্যক্রমের পাশাপাশি ক্লাবের সংস্কার ও উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা খানম বর্তমান অন্তর্বর্তী কমিটির কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, প্রেস ক্লাব সদস্যদের যেকোনো গঠনমূলক কাজে তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ্ নোমান, সোহাগ কুমার বিশ্বাস, হাসান মুকুল, জাহাঙ্গীর আলম ও মো. আজাদ প্রমুখ।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

