শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালাখালীতে বিয়ের ক্লাবের পেছনে মাদক বিক্রি, গ্রেপ্তার ১

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২৫০ লিটার চোলাই মদসহ মো. কামাল (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে মদ বিক্রির সময় গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার মো. কামাল আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মোনাফ চৌধুরী বাড়ির খুইল্লা মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামি কামালকে আজ সোমবার (২৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...