বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মুহাররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ৬ জুলাই

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৭ জুন শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। আর আগামী ৬ জুলাই রবিবার পবিত্র আশুরা পালিত হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় ,বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুরস্কের গণমাধ্যমের দাবিতে তোলপাড়

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে চট্টগ্রাম মহানগর বিএনপি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা...

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭...