বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

থানার ওসি পরিচয়ে শো-রুম থেকে টিভি-ফ্রিজ হাতিয়ে নেওয়া সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানার ওসির নাম ভাঙ্গিয়ে দুটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে সুকৌশলে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই যু্বককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর পশ্চিম পাড় (হাজী খায়ের মোহাম্মদ কলোনী) ৩১ নন্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় কৌশলে হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান দু’টি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. সুমন। তিনি নগরের কোতোয়ালী থানার বলুয়ার দিঘীর এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ঘটনা যাচাইয়ের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘীর পশ্চিম পাড় (হাজী খায়ের মোহাম্মদ কলোনীর ৩১ নম্বর বাসা) থেকে আসামী মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটারের একটি ফ্রিজ, একটি সিঙ্গার ব্র্যান্ডের সিলিং ফ্যান উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে সিঙ্গার ব্র্যান্ডের একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি পটিয়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না এই বিষয়ে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য যে, গত ২৭জুন সকালে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয় দিয়ে ‘পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্স’ থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এবং দুইটি সিলিং ফ্যান ও ‘বটতলী শাহ আমানত ইলেকট্রনিক্স’ থেকে একটি ফ্রিজ প্রতারক চক্র হাতিয়ে নেয়। পরবর্তীতে এই বিষয়ে থানায় দায়ের করেন ভুক্তভোগীরা।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...