রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  চট্টগ্রামের ১২টি হাসপাতাল ও ল্যাবে ২১৯ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবে পরীক্ষায় ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

সোমবার (৩০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জনের পরীক্ষায় ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৮ জনের পরীক্ষায় ৭ জন, ন্যাশনাল হাসপাতালে ৮ জনের পরীক্ষায় ১ জন এবং এপিক হেলথ কেয়ারে ৫১ জনের পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ১০ জনের মধ্যে ৯ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি মাসে ১৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৪ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৭২ ও পুরুষ ৭২ জন রয়েছেন। চট্টগ্রামে চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১২টি হাসপাতালে ২১৯ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম...