বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়া প্রকাশ সাইমনকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার সুজন বড়ুয়া খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার মৃত অশোক বড়ুয়ার ছেলে।

সোমবার (৩০ জুন) বিকাল ৪টায় জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ কুলগাঁও এলাকা থেকে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানার চুরি এবং নাশকতা সংক্রান্তে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...