Monday, 9 November, 2026

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাস, মিনিবাস, হিউম্যান হুলার পরিবহন মালিক সংগঠনের নবগঠিত চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী।

সোমবার সকালে নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন নবগঠিত সংগঠনটিকে স্বাগত জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। মেয়র বলেন, চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমরা কাজ করছি। এক্ষেত্রে নবগঠিত এই সংগঠনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আশা করি সকলে মিলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারব।

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেড গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা আশা করি মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম একটি আধুনিক ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে উঠবে এবং আমরা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।

শুভেচ্ছা বিনিময়ের সময় চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম চৌধুরী, পরিচালক মো. হেলাল, পরিচালক (মার্কেটিং) মো. ফয়সাল, পরিচালক মুসলেম কবির, পরিচালক দিদারুল আলম, নূর নবী, সুমেল বড়ুয়া ও সদস্য মো. জহির, মো. রিপন, মো. জাবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...