বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাউন্সিলরবিহীন চসিকের ৪১ ওয়ার্ড তদারকিতে ১৩ কর্মকর্তা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১ ওয়ার্ডের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকি করবেন ১৩ কর্মকর্তা।

সোমবার (৭ অক্টোবর) চসিকের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়েছে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪’ এর ধারা ৪(ক) অনুযায়ী নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণে জনস্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব দেওয়া হলো এবং পাশাপাশি তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে জাতীয়তা, চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পরিবারিক সনদসহ অন্যান্য সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হলো। কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা, বেতন-ভাতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদারকি করবেন।’

এর মধ্যে চসিকের ২৪, ২৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, ১৪ এবং ১৫ নম্বর ওয়ার্ডে আইন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, ৭ এবং ৮ নম্বর ওয়ার্ডে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, ১৬, ১৭ এবং ২০ নম্বর ওয়ার্ডে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডে প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৯ এবং ৩০ নম্বর ওয়ার্ডে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, ৩১, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে শিক্ষা কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তার, ৯, ১০, ১১, ১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ১৮, ১৯, ২২, ৩২ এবং ৩৩ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌসী, ২১, ২৩, ২৫, ২৮ এবং ৩৬ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডে রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রাহমান সানি, ৩৯, ৪০ এবং ৪১ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং ১২ ও ৩৭ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...