বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহজাদা মো. ফৌজুল কদির খান বাপরু মিয়া ইন্তেকাল করেছেন

 

চট্টগ্রাম নগরীর প্রখ্যাত আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বংশধর ও দরগাহ শরিফের মোতোয়ালী আলহাজ্ব শাহজাদা মো. ফৌজুল কদির খান (বাপরু মিয়া) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ কন্যা ও ২ পুত্রসন্তান রেখে গেছেন। তবে তার জীবদ্দশায় বড় পুত্র ইন্তেকাল করেছিলেন।

শাহজাদা ফৌজুল কদির খান (রহ.) ছিলেন মরহুম শাহজাদা ফৌজুল করিম খান (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফের একজন সম্মানিত উত্তরসূরি।

তার মৃত্যুতে আওলাদে বাবাজান কেবলা ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও দরগাহ বাড়ি ঐক্য পরিষদের সভাপতি শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান, সেক্রেটারি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ, শাহজাদা ফৌজুল পারেস খান, শাহজাদা ফরহাদ খানসহ আওলাদেপাকগণ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...