বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস খাদে পড়ে, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে চকরিয়ার উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পশ্চিমে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া, দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানিয়েছেন, হানিফ পরিবহনের বাসটি হারবাংয়ের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে লাফ দেয়। কেউ কেউ উল্টে যাওয়ার পর তাড়াহুড়ো করে বাসটি থেকে বের হতে পেরেছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...