বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে গলায় ছুরি দিয়ে হত্যাচেষ্টা

চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে প্রতিবেশী এক যুবক। এসময় হঠাৎ ঘুম ভেঙে গিয়ে চোরকে চিনে ফেলেন গৃহবধূ। তাকে নাম ধরে ডাক দিতেই ধারালো অস্ত্রের সাহায্যে জবাই করে গৃহবধূকে হত্যা চেষ্টা করে চোর। এতে গৃহবধূর গলার কাছে থুতনিতে গভীর ক্ষত হয়ে কেটে ঝুলে যায়। তবে দ্রুত হাসপাতালে নেয়ায় ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। কিছুটা সুস্থ হলে তিনি হাসপাতাল থেকে ভিডিওবার্তার মাধ্যমে পুলিশকে ঘটনার বিবরণ দেন। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বার আউলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম মো. ওবাইদুল আলম (২৯)। তিনি ওই এলাকার শাহ আলম মিয়ার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী নারীর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ে এবং একই এলাকার আবদুর রউফের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বোন জামাই এনাম উদ্দিন তালুকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ জুন ভোররাত সাড়ে ৪টার দিকে গৃহবধূর সাথে এই ঘটনা ঘটায় প্রতিবেশী যুবক ওবাইদুল। সে প্রায়শই গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং ঘটনার দিন মূলত তার কাছে ৪০ হাজার টাকা আছে জানতে পেরে চুরির উদ্দেশ্যে সে ওই ঘরে প্রবেশ করে। এসময় তাকে চিনে ফেলায় গৃহবধূর সাথে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী আনোয়ারা।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জবানবন্দীতে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। গোপন সংবাদে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওবাইদুলকে পোমরা বার আউলিয়া এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...