বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইঞ্জি. মোশাররফসহ ২৯ জনের নামে মামলা, ২ জন গ্রেপ্তার

| প্রতিনিধি, মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় তার ছেলে চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেলকেও আসামি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।মামলায় এজাহারনামীয় আসামি জাহিদুর হাসান ও মোশাররফ হোসেনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১১ মার্চ বারইয়ারহাট পৌর এলাকায় খান সিটি সেন্টারের সামনে অস্ত্র-হাতুড়ি দিয়ে ৮-১০ জন তার ওপর অতর্কিত হামলা করে। তখন স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমপোর্ট হাসপাতালে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। এ ঘটনায় ইফতেখার মাহমুদ জিপসন বাদী হয়ে ২৯ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক এমপি মাহবুব উর রহমান রুহেল ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি জাহিদুল হাসান ও মোশাররফ হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...