বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় হাতির আক্রমণে যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার(৪ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, কিছুদিন ধরে হাতির একটি পাল পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...