বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়িতে চাচাতো ভাইয়ের বটির কোপে বোনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির উদালিয়া চা বাগানে বটির কোপে সুপ্তা মাঝি (১৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছে। শনিবার (৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে।

জানা গেছে, বাগানের কাজ করা নিয়ে নিহতের চাচাত ভাই রতন দাশের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রতন দাশ বটি দিয়ে সুপ্তা মাঝিকে মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে তাকে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়া পর জরুরি বিভাগের চিকিৎসক সুপ্তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার অভিযুক্ত রতন দাশকে আটক করেছে ভূজপুর থানা পুলিশ।

ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাগানে কাজ করাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং অভিযুক্তকে আটক করেছে।

এই ঘটনায় নিহতের বাবা কৃষ্ণ মাঝি বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানা গেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...