বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলমানরা। রবিবার (৬ জুলাই) নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে শোক মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়, আলকরণ ঘুরে ইমামবাড়ায় ফিরে আসে।

মিছিলে নেতৃত্ব দেন সদরঘাট ইমামবাড়ার পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন। এতে চট্টগ্রামের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষ অংশ নেন। তাদের পরনে ছিলো কালো পোশাক। শোক মিছিলে চট্টগ্রাম নগরের শিয়া সম্প্রদায়ের নারী, পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা, ব্যানার, পাঞ্জা, প্রদর্শন করা হয়। বুক চাপড়ে আহাজারি করে ইসলামি সংগীত ও কারবালা পুঁথি কন্ঠে তুলে কারবালা প্রান্তরে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...