বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৩ মাস বেতন নেই, চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সড়কে যানজট

দীর্ঘ তিন মাস ধরে বেতন না পাওয়ায় সড়কে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের এমন কর্মসূচির কারণে সড়কে দীর্ঘ যানজট লেগেছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (৭ জুলাই) দুপুরে নগরের চট্টগ্রাম ইপিজেড এলাকার বেপজা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক শ্রমিক। যার রেশ পোহাতে হয়েছে ওই এলাকার আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।

শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন তারা। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই বেপজা অফিসের সামনে অবস্থান নেন এবং দফায় দফায় স্লোগান দিতে থাকেন। তারা রাস্তায় নামেনি।

আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, তিন মাস ধরে বেতন পাই না। বাসা ভাড়া, বাজার সব বাকি পড়ে গেছে। আমাদের ঘরে এখন খাবারও নেই। এখন না নামলে আর কবে নামবো?

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী সুপার মো. জসীম। তিনি বলেন, দুই-তিন মাসের বেতন বকেয়া রাখায় থিয়ানিস অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করে। তারা আগেও একবার আন্দোলন করেছিল। গার্মেন্টসটির মালিকপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তা না দেওয়ায় তারা সোমবার আবার আন্দোলন করছে। এ সময় তারা বেপজা অফিস ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বেপজা কর্তৃপক্ষ চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান জানান, ঢাকায় অনুষ্ঠিত একটি মিটিংয়ে থাকায় তিনি বিস্তারিত কথা বলতে পারছেন না। পাশাপাশি চট্টগ্রামের তথ্য স্পষ্টভাবে তিনি জানাতে পারবেন না।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...