বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আরও চার জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ১০টি হাসপাতাল ও ল্যাবে ৯২ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে চার জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৭ জনের পরীক্ষায় ৩ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে ১২ জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত চার জনের মধ্যে দুইজন নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৯ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৯৩ ও পুরুষ ৯০ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ৯২ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতালে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...