বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বায়েজিদে ফ্ল্যাটে মিলল গৃহবধূর খণ্ডিত মরদেহ, স্বামী পলাতক

চট্টগ্রাম নগরের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ‘এফজেড টাওয়ার’ নামের ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, ‘পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ফাতেমাকে প্রথমে গলা কেটে হত্যা করা হয়, পরে তাঁর মরদেহ টুকরো টুকরো করে ঘরের মধ্যেই ফেলে রাখা হয়। ঘটনার পর থেকে স্বামী সুমন পলাতক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকে। ভেতরে ঢুকে তারা ফাতেমার দেহের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক স্বামীকে আটকে পুলিশের অভিযান চলছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...