বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নঈমুদ্দিন মাহফুজ গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অর্ধ ডজন মামলার আসামি নঈমুদ্দিন মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নঈমুদ্দিন মাহফুজ বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ি এলাকার আবু আহমদের ছেলে। বাঁশখালীর ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী নানা অপপ্রচার ও বিভিন্ন লোকজনের নামে কুৎসা রটনা করে আসছিল। তার বিরুদ্ধে ৫ আগস্টের পূর্বে চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা নইমুদ্দিন মাহফুজকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালীর মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...