রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রাঙামাটিতে গিয়াস কাদের অনুসারী যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজান- রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী যুবদল কর্মী মোহাম্মদ দিদারুল আলম রিঙ্কুর (৪০) মরদেহ উদ্ধার করেছে রাঙ্গামাটি জেলার কাউখালী থানার পুলিশ। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পশ্চিম রঙি পাড়া গ্রাম থেকে যুবদল কর্মী রিংকুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল টি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা।

রাউজান যুবদল সূত্রে জানা গেছে, নিহত রিঙ্কু বিএনপির কেন্দ্রীয় ভাইযস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং সে কদলপুর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের আহমেদ মিয়াজী বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের ছেলে । নিহত রিংকু গত ৬ জুলাই রাউজানে হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা সেলিমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

কাউখালী থানা পুলিশ এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এই ঘটনার সাথে কারা জড়িত ।

উল্লেখ্য, ৫ আগষ্ট পরবর্তী রাউজানে ১৪ জন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পারিবারিক ও সামাজিক সহিংসতায় , ৪ জন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ৬ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত । বিএনপি রাজনীতির সাথে জড়িত ৫ জন সকলেই বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং তারা সকলেই নিয়ম তান্ত্রিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম...