বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মপ্রাণ মানুষের ঢল, জ্ঞান ও ত্যাগের আহ্বানে শেষ হলো আমানতীয়া শরিফের মাহফিল

খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১০দিনব্যাপী আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শেষ দিনে খাজা বাংলা হজরত শাহ সুফি আমানত খান (রহ) জামে মসজিদে আওলাদে বাবাজান কেবলা ও শাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মৌলানা মোঃ ওমর ফারুক আল কাদেরী, মৌলানা মোঃ আব্দুল মান্নান আশরাফী, মৌলানা মোঃ তবারক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন শায়ের মৌলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী।

অন্যান্যদের মধ্যে শাহজাদা আহসান উল্লাহ খান, শাহজাদা ফরহাদ খান, শাহজাদা পায়েস খান, শাহজাদা সামির খান, শাহজাদা মাহির খান, শাহজাদা রুম্মান খান, প্রফেসর মোঃ আবুল কালাম খান, সমাজসেবক মোঃ মুনিরুল ইসলাম অপু,সহিদজামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ,ওলামা মাশায়েখ, আশেক ভক্তগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,, হজরত ইমাম হোসাইন (রাদিআল্লাহু আনহু) ইসলামের শত্রুদের বিরুদ্ধে মাথা নত না করে নিজের জীবন কে শহিদ করে গেছেন,কারবালার শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করতে হবে।

ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমসহ দেশ-জাতির উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আওলাদে বাবাজান কেবলা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ। শেষে আগত মুসল্লিদের মাঝে মিষ্টি ও বিরানি বিতরণ করা হয়।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...