বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দেবরের ছুরিকাঘাতে ফেরদৌসী আক্তার (৩৭) নামে এক ভাবি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্থানীয় লোকমানের স্ত্রী ও মরহুম আবু বক্করের পুত্রবধূ।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে চড়িহালদা এলাকায় পারিবারিক জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। গতকাল এ ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার আচার্য্য জানান, নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...