বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে গলা কাটা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চৌধুরী পাড়া এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকালে স্থানীয়দের খবরে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে পুলিশ হত্যা বলে ধারণা করছে। নিহত ব্যক্তি মো. রমজান আলী (৬০)। যিনি স্থানীয়ভাবে ‘মোবারকের বাবা’ নামে পরিচিত।

স্থানীয়রা জানিয়েছেন, মো. রমজান আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, রবিাবর সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করি।

নিহতের শরীরে গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যে সিআইডি এবং ক্রাইমসিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...