Sunday, 8 November, 2026

সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল সোয়া ১১টায় উপজেলার ছোট কুমিরা ডিএবি পেট্টোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেকে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডমুখী ১৭ নম্বর একটি লোকাল বাস মহাসড়কের ছোট কুমিরা ডিএবি পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বার আউলিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...