Monday, 9 November, 2026

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্দ্বীপপাড়া রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলমকে ছাত্রী নিপীড়নের দায়ে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক বদিউল আলম বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরুতে তাকে শুধু পাঠদান থেকে বিরত রাখা হয়। তবে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বিষয়টির প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বদিউল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, এ ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত তারা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী নেওয়া হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...