বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অপহরণের ৮ দিন পর ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকা থেকে পোলট্রি ব্যবসায়ী মো. মামুনের (২৫) দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৮ দিন পর মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুন সুগারমিল আদর্শগ্রামের বাসিন্দা এবং তিন সন্তানের জনক। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ তার সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম (৩০) ও তার স্ত্রী সাথী আক্তারকে (১৯) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ৭ জুলাই মামুন নিখোঁজ হন। পরদিন তার স্ত্রীর ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কল আসে। তদন্তে উঠে আসে কামরুলের নাম। তাকে গ্রেপ্তারের পর স্বীকারোক্তিতে জানা যায়, রানীরহাটের ভাড়া বাসায় চায়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে অজ্ঞান করে স্ত্রী সাথীর সহায়তায় মামুনকে হত্যা ও দ্বিখণ্ডিত করা হয়। পরে মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...