বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে মারা হলো রাউজানে

রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানকে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পিটিয়ে মেরে ফেলছে। বুধবার দুপুরে রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। নিহত আব্দুল মান্নান আওয়ামীলীগের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিকলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (৩২), পিতা মৃতঃ কবির আহমদ,সাং- ডাকবাংলো পুরানবস্তি।

সে বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অতর্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে পেলেন এবং মারধোর শুরু করেন এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে যায়।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয়টি শুনেছি। তিনি বলেন, উক্ত ঘটনাটি চট্টগ্রামের রাউজান থানা এলাকায় সংগঠিত হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...