বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গ্রেপ্তারের দুই দিন পরই সাবের চৌধুরীর বিস্ময়কর মুক্তি

সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৬ মামলায় জামিনের আদেশ দিয়েছেন আদালত। সাবের হোসেন চৌধুরীর জামিনের পর নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত জামিন ম আদেশ দেন।

২০২২ সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় পাঁচদিনের রিমান্ডে ছিলেন সাবের হোসেন চৌধুরী। রিমান্ডকালে অসুস্থ বোধ করায় তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এরপর তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন ৬টি মামলায় জামিন চেয়ে পৃথক আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী -এমপি বর্তমানে কারাগারে রয়েছেন। কেউ জামিন না পেলেও সাবের হোসেন চৌধুরীর জামিন আদেশের পর নেতাদের তৎপরতা বেড়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

বিশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে স্ত্রী...

ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের জামাল মোল্লার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল...