Monday, 9 November, 2026

শাহ আমানত বিমানবন্দরে ৫৯ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইল জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটে চট্টগ্রামে আসা তিন যাত্রীকে গ্রিন চ্যানেলে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, হাটহাজারীর মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম নামের তিনজন যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ইব্রাহিম খলিল বলেন, সিগারেট আমদানি নিষিদ্ধ এবং ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত মোবাইল বহন করায় এসব পণ্য জব্দ করা হয়েছে। যাত্রীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...