বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে একনলা বন্দুক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল যৌথভাবে সন্দেহজনক এলাকাগুলোতে তল্লাশি চালায়। এসময় জুম্মার পাড়া এলাকার একটি লবণের মাঠ থেকে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।

সরকারের নির্দেশনায় উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...