বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাবারের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, চা দোকানি গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক চা দোকানিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। পরে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন।

আটক ব্যক্তির নাম মো. শাহিন (৫৩)। তিনি রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। স্থানীয় নাকাপা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।

শিশুটির বাবা ইমাম হোসেন বলেন, বিকেলে তার মা ও নানি মেয়ের শরীরে রক্ত দেখতে পায়। জিজ্ঞেস করলে সে ঘটনা খুলে বলে। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

শিশুটির সঙ্গে আরও দুইজন মেয়ে ছিল জানিয়ে তিনি বলেন, শাহিন মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে মোটরসাইকেলে করে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়।

ভুক্তভোগী শিশুটি এলাকার পরিচিত প্রতিবেশী হওয়ায় শাহিনকে ‘নানা’ বলে ডাকতো এবং প্রায়ই মাদ্রাসা ছুটির পর তার দোকানে নাস্তা কিনতে যেত বলে জানায় পরিবার।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রোকসানা আক্তার বলেন, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন  বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...