চট্টগ্রামের চকবাজারে ছাত্রদল নেতাদের উপর জামাত-শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদলের ৪৩ নম্বর ওয়ার্ড নেতা মো. মাসুদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, ছাত্রদলের ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিকে দমাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
মিছিলে উপস্থিত বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জুনায়েদ/চট্টলা২৪

