Monday, 9 November, 2026

খুলশীতে প্রবাসীকে জিম্মি করে লুটপাট, লুণ্ঠিত মালসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে লুণ্ঠিত মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন – ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মৌলানা সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ আজম উদ্দীন (৩৮), কক্সবাজার জেলার বর্তমানে চাঁন্দগাও মোহরা কালুর ঘাট এলাকায় বসবাসরত মোঃ সিরাজুল হকের ছেলে মোঃ তারেক রহমান প্রকাশ তারেক (২৩) এবং বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার আমিরুজ্জামানের ছেলে জসিম (৪৭)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত পাসপোর্ট, মানিব্যাগ, আইডি কার্ড, ফ্লাইটের টিকেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনসহ ৩-৪ জনের একটি দল গত ১৮ জুলাই নগরীর খুলশী থানাধীন বেবী সুপার মার্কেটের সামনে থেকে আব্দুল রাজ্জাক নামে এক দুবাই প্রবাসীকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করে তার কাছ থেকে ১৩,৫০,০০০ মূল্যের ১০০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বালা, ৫০,০০০ মূল্যের ০১টি ল্যাপটপ, ৬২,০০০ মূল্যের ০১টি আইফোন ১২ প্রো-ম্যাক্স লুট করে।

এরপর ভুক্তভোগী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৫ এর এসআই মোঃ মহিউদ্দীন রাজু জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং বাকি মালামাল উদ্ধার অভিযান চলছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...