উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদে জুমা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সামাজিক সংগঠন “নুর আহাম্মদ মাস্টারের বাড়ি স্মৃতি সংসদ” এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ফতেপুরের ১নং রেলগেট শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।
এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশের এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিল শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
জুনায়েদ/ চট্টলা২৪

