বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ৫ জনকে পিটিয়ে জখম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন (২০) নামের এক যুবক সকালে ইউনিয়নের একটি দোকানে চা খেতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রতিপক্ষের লোকজন নয়নের ওপর অতর্কিতে হামলা চালায়।

হামলার ঘটনায় নয়নসহ আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ইয়াছিন (৪০), মোহাম্মদ নেজাম (৫৫), মোহাম্মদ আনোয়ার (৫০), মোহাম্মদ কমির (৪৭) এবং মোহাম্মদ জাবেদ (৩০)। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে সংঘর্ষে জড়িতদের মধ্যে অন্যতম অভিযুক্ত ফরহাদ, যিনি বর্তমানে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের নেতা হিসেবে সক্রিয় রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ফরহাদসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিরোধে জড়িয়ে পড়ছেন।

ঘটনার বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চট্টলা২৪ কে জানান, সংঘর্ষের বিষয়ে পুলিশ অবগত রয়েছে, তবে এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...