বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষে নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ভাষানটেকে, কমান্ডার ঢাকা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে আয়োজিত মেডিকেল ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

এছাড়াও চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীন আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও সেন্টমার্টিন দ্বীপে পরিচালিত ক্যাম্পগুলোতে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ছাড়াও সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগের চিকিৎসাও দেওয়া হয়।

খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায়ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

দুর্যোগ বা বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ নৌবাহিনীর মানবিক মূল্যবোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

নৌবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...