বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বহদ্দারহাট বাদামতলী ওয়াছিয়া মাদ্রাসা থেকে গত এক মাস ধরে নিখোঁজ ১৩ বছরের কিশোর আবিদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর জলদী হাজী মুন্নী রোড এলাকার বাসিন্দা আবিদ হাসান নামক ১৩ বছর বয়সী এক কিশোর গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া আবিদ একজন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবারের বরাতে জানা গেছে, আবিদ বাদামতলী ওয়াছিয়া মাদ্রাসা (বহদ্দারহাট খাজা রোড) থেকে ২৪ জুন ২০২৫ ইং তারিখে নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৭১১) করা হয়েছে।

আবিদের খোঁজে পরিবার থেকে এলাকায় পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া, যে কেউ তার সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত সম্মাননা দেওয়ার আশ্বাস দিয়েছে তার পরিবার।

কারো কাছে যদি আবিদের কোনো তথ্য থাকে, নিচের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে:

হাফেজ মোঃ আলী আজগর — 📞 ০১৬১১-০৮৭০৬০

মোঃ জাকের হোসেন — 📞 ০১৮৭৮-২১৪২৪০

ঠিকানা: হাজী মুরা রোড, উত্তর জলদী, বাঁশখালী, চট্টগ্রাম

পরিবার এবং স্থানীয় এলাকাবাসী আবিদকে দ্রুত ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...