বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে মরিচ বাটার শিলের আঘাতে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে বেদম প্রহার করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) ভোরে উপজেলার চরপাথরঘাটা ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগর গ্রামের নুরুল আবছারের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী কুলসুমা বেগম (৪০) বান্দরবান জেলার আলী কদম এলাকার দিনমজুর আজিজ মিয়ার স্ত্রী। অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক। তারা দুই বছর ধরে পরিবার নিয়ে নুরুল আবছারের ভাড়াবাসায় বসবাস করেন আসছিলেন। তার পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে দাম্পত্য কলহের জেরে ভিকটিম ও অভিযুক্ত স্বামীর মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল। কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত স্বামী আজিজ স্ত্রী কুলসুমাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে রুমে থাকা মরিচ বাটার শিল দিয়ে স্ত্রীকে আঘাত করলে গুরুতর আহত হন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।

স্থানীয় খোয়াজনগর ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা জানতে পেরেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো বিস্তারিত জানি না।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, স্বামীর হাতে স্ত্রী খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...