বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

কক্সবাজারের চকরিয়ায় সুহায়েত (৪০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টায় বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত যুবক সাহয়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী বাজার থেকে সুহায়েত রাস্তা দিয়ে কয়েকজন লোকের সাথে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। আজমনগর স্কুলের সামনে ৪-৫ জন মুখোশধারী লোক পিছন থেকে ব্যাটারিচালিত রিকশায় করে এসে সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সুহায়েত। তার সাথে হাঁটতে থাকা স্থানীয় লোকজন গুলির শব্দ শুনে এসে দেখে, তার লাশ রাস্তায় পড়ে আছে। এ সময় দুর্বৃত্তরা রিকশায় করে পালিয়ে যেতে দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ‎পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে স্থানীয় লোকজন দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারেনি।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মধ্যরাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা সুহায়েতকে গুলি করে হত্যা করে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহত সুহায়েতের বিরুদ্ধে ২০১৬ সালের একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...