বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দুদক চট্টগ্রামের পিপি হিসেবে নিয়োগ পেলেন এডভোকেট মোকাররম হোসাইন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের পেকুয়ার কৃতিসন্তান এডভোকেট মোকাররম হোসাইন।

এর আগে তিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পেশাদারিত্ব ও সুনামের কারণে এই নতুন দায়িত্বে তিনি নিয়োজিত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এডভোকেট মোকাররম হোসাইন বলেন,

“রক্তস্নাত বিপ্লবের পর গঠিত নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাষ্ট্রপক্ষ দুর্নীতির ব্যাপারে থাকবে জিরো টলারেন্স নীতিতে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।”

নতুন দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...