চট্টগ্রামে গাড়ির নাম্বার প্লেটে নির্ধারিত নম্বরের পরিবর্তে লেখা ছিল ‘নাটক কম করো প্রিয়’—এই অদ্ভুত লেখার কারণে এক অভিযানে সাতজন সিএনজি অটোরিক্সা চালককে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বুধবার (৬ আগস্ট) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালে দেখা যায়, কিছু সিএনজিতে নাম্বার প্লেটের স্থানে আইন লঙ্ঘন করে লেখা রয়েছে ‘নাটক কম করো প্রিয়’, যা সম্পূর্ণ বেআইনি।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “গাড়ির নাম্বার প্লেট কোনোভাবেই ইচ্ছেমতো লেখা বা পরিবর্তনযোগ্য নয়। এটা ট্রাফিক ও সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযানে সংশ্লিষ্ট সিএনজি চালকদের প্রত্যেককে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
জুনায়েদ/চট্টলা২৪

