বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হালিশহর থানার অভিযানে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এক প্রবাসীর মালামাল লুটের ঘটনায় হালিশহর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২১ জুলাই সকালে দুবাইফেরত মো. সামসু উদ্দিন বিমানবন্দর থেকে সিএনজিতে করে অলংকার যাচ্ছিলেন। পথে ডগিরখাল ব্রিজের কাছে একটি কালো মাইক্রোবাস সিএনজিকে চাপা দিয়ে থামায়। অস্ত্রের ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তাঁর হাতব্যাগ, স্বর্ণালঙ্কার, মোবাইল, লাগেজ ও নগদ টাকা লুট করে পালায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা মামলা নেয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বহদ্দারহাট এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি জব্দ করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে—মনির উদ্দিন, সৈয়দ মজিবুল হক, আলীম হাওলাদার জাবেদ, হাসান, রুবেল, সুমন ও ইমনকে।

আটকব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রবাসী যাত্রীদের তথ্য হোয়াটসঅ্যাপে সংগ্রহ করে সৈয়দ মজিবুল হক। এরপর বাকি সদস্যরা মাইক্রোবাসে করে সিএনজি অনুসরণ করে ডাকাতি চালাত। চাঁন্দগাঁওয়ের একটি দোকানে বিক্রি করা লুটের স্বর্ণালঙ্কার থেকে ৫ ভরি ১১ আনা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এখনো পলাতক রয়েছে চালক সাদ্দাম ও রাসেল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশের ভাষ্য, গ্রেফতার কৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগেও অস্ত্র ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...