বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা, যুগ্ম সমন্বয়কারীতে নিজাম উদ্দিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলটির চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করেছে। এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মীর আরশাদুল হক।

শনিবার (৯ আগস্ট) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগরের ৩২ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৮ জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

এ ছাড়া ২৩ জনকে সদস্য করা হয়েছে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় এনসিপি।

কমিটির যুগ্ম সমন্বয়কারী ৮ জন হলেন, মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন। এছাড়াও ২৩ জন সদস্য হলেন, মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের,লুৎফুর রহমান রোহান, অ্যাডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), হৃদয় দত্ত, মোহাম্মদ আজাদ,আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন।

এনসিপির এই কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া মীর আরশাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে ও শিক্ষার্থীর স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া আদায়ের বিভিন্ন আন্দোলনের পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি ছিলেন। সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...