Sunday, 8 November, 2026

পিটার হাসের সঙ্গে কক্সবাজারে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন

কক্সবাজারে একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের একটি বৈঠকের গুঞ্জন উঠেছে।

যদিও বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে তাকে গুজব বলে দাবি করেছন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দুইটার দিকে সময় সংবাদকে মুঠোফোনে তিনি এই দাবি করেন।

এর আগে বেলা দেড়টার দিকে কিছু সংবাদমাধ্যমে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরু উদ্দীন পাটোয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ বিষয় জানতে চাইলে পাটোয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...