বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় চাকরিচ্যুতদের বিক্ষোভে ২০ ব্যাংকের সেবা বন্ধ

দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুতদের বিক্ষোভে চট্টগ্রামের পটিয়ায় অন্তত ২০ ব্যাংকের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যাংক ও এটিএম বুথে সেবা নিতে আসা মানুষেরা।

রবিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক চাকুরীচ্যুত কর্মকর্তা-কর্মচারী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন।

আন্দোলনের নেতৃত্বে থাকা মফিজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। পটিয়ায় সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। আজ বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলবে।’

জানতে চাইলে পূবালী ব্যাংক পটিয়া শাখার ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী জানান, সকালে ব্যাংকে প্রবেশের সুযোগ পাননি তারা। শাখার বাইরে অবস্থান করায় কোনো ধরনের লেনদেন সম্ভব হয়নি। গ্রাহকরা হতাশ হয়ে ফিরে গেছেন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুতরা অভিযোগ করেন, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর অধিকাংশই চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। অন্যায়ভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্রুত পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামান আন্দোলনকারীদের জনদুর্ভোগ কমানোর অনুরোধ জানান।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...